Friday, September 13, 2019

১০ম শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে পদক্ষেপ

দেশের যুব সমাজকে কর্মমুখী করে তুলার জন্য ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলত করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য কর্মমুখী প্রকৌশল শিক্ষা নামক তিনটি বই প্রণয়নের জন্য ইতিমধ্যে সিলেবাসের কাজ শেষ হয়েছে। এই বই তিনটি ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হবে। 
বুধবার (২১ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এ.কে.এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং গোলাম কিবরিয়া টিপু।

৪০৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর ২৩ টি পদে মোট ৪০৭ জনকে নিয়োগ দেবে।
পদের নাম ও সংখ্যা: ফার্মাসিস্ট- ০৪ টি, ড্রাফটসম্যান- ০৭টি, সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর- ০১টি, উচ্চমান সহকারী- ০৯টি, হিসাব রক্ষক- ০৬টি, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ০৩টি, লাইব্রেরীয়ান- ০৬টি, ক্রাফট ইন্সট্রাক্টর (সপ)- ৩১টি, ক্রাফট ইন্সট্রাক্টর (টিআর/ইলেকট্রনিক্স/টেক)- ২৭টি, ড্রাইভার (হেভী/লাইট)- ১০টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৩৫টি, হিসাব সহকারী- ২২টি, ক্যাশিয়ার (কোষাধ্যক্ষ)- ০২টি, সহকারী লাইব্রেরিয়ান- ০১টি, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার- ০৬টি, ইলেকট্রিশিয়ান- ০১টি, স্কীল্ডম্যান- ১৪টি, ল্যাবরেটরি বেয়ারার- ০১টি, বুক সর্টার- ১৭টি, অফিস সহায়ক- ১৮৭টি, গার্ডেনার- ০৩টি- স্টোর খালাসী/ওয়ার্কসপ খালাসী- ০৪টি, নিরাপত্তা প্রহরী- ১০টি

কারিগরি স্তরের বিএম বাদ দিয়ে এমপিওভুক্তি চূড়ান্ত

কারিগরি স্তরের বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) বাদ দিয়ে এমপিওভুক্তকরণের তালিকা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের ফলে এ স্তরের কর্মরত শিক্ষকদের মধ্যে উদ্বেগ-উত্কণ্ঠা দেখা দিয়েছে।
দেশে মোট স্বীকৃতিপ্রাপ্ত বিএম কলেজ রয়েছে ১ হাজার ৮৭৫টি। এর মধ্যে প্রায় ৭০০ প্রতিষ্ঠান এমপিওভুক্ত। অবশিষ্ট ১ হাজার ১৭৫টি ননএমপিও বিএম কলেজ রয়েছে। বিএম স্তরে দুই লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে তারা কাজ করছেন। আশা ছিল এবারের এমপিওভুক্ত হবার। কিন্তু জানা গেছে, এবারও এমপিওভুক্ত হচ্ছে না। তারা এ বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করলে তাদের জানানো হয়েছে, অর্থ সংকটের কারণে বিএম কলেজ এমপিওভুক্ত করা সম্ভব হবে না। তবে ভবিষ্যতে এগুলো বিবেচনায় আনা হবে।
এডুকেশন বাংলা/এজেড

Thursday, September 12, 2019

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ

Sunday, April 7, 2019

কারিগরি শিক্ষায় কর্মসংস্থান সৃষ্টি সম্ভব: ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সমৃদ্ধ দেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোন  বিকল্প নেই। তিনি বলেন কারিগরি শিক্ষার মাধ্যমেই সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে ‘জব ফেয়ার-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

Friday, March 1, 2019

‘নারীদের কারিগরি শিক্ষার চাহিদা বাড়ছে’

দেশে দক্ষ জনগোষ্ঠীর অভাবে বিভিন্ন প্রকল্পে বিদেশ থেকে লোক আনতে হয়। দক্ষ জনগোষ্ঠী থাকলে এমনটা হতো না। এজন্য কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে ভাবা প্রয়োজন। তবে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ৩৫০টি উপজেলায় নারীদের জন্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করার পরিকল্পনা করেছেন। যেহেতু তার সরকারের আমলে নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, ফলে কারিগরি শিক্ষার চাহিদাও তাদের মধ্যে বাড়ছে।
Related Posts Plugin for WordPress, Blogger...